সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোটাটিকর বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালায় পুলিশ। মোগলাবাজার থানার আলমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নূরশাহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়ার আবদুল মতিনের ছেলে বাপ্পি মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কুয়ারা গ্রামের জুলহাস মিয়ার ছেলে সুমন (৩১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো: মনজুরুল আলম জানান, গ্রেফতাররা মোগলাবাজার থানার আসামি।



