মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে শহীদ শিকদার মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর চকে বজ্রপাতে শহীদ শিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ শিকদার (৫৫) খোর্দ্দ মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম শমসের শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে শহীদ শিকদার মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান।

জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা লাশ দাফন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।