সিলেটে বিএনপির টিকিটে এমপি হয়ে ৩ প্রবাসীর বাজিমাত

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শওকতুল ইসলাম শকু এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কয়ছর আহমদও বিজয়ী হয়েছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট বিভাগের তিন প্রবাসী এমপি
সিলেট বিভাগের তিন প্রবাসী এমপি |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে চমক দেখিয়েছেন সিলেটের তিন প্রবাসী। তিনজনই বিএনপির টিকিটে এমপি হয়ে বাজিমাত করেছেন। দলকে উপহার দিয়েছেন তিনটি আসনই।

তথ্য মতে, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের একটি করে আসনে বিএনপির মনোনয়ন পান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন প্রবাসী।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী মো: শওকতুল ইসলাম শকু এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কয়ছর আহমদও বিজয়ী হয়েছেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সিলেট-৩ আসনে এম এ মালিক এক লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন ভোট পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪।

মৌলভীবাজার-২ আসনে মো: শওকতুল ইসলাম শকু ৮৮ হাজার ৩৮১ ভোট পেয়েছে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: সায়েদ আলী ৫৩ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।