কটিয়াদীতে আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

ফখর উদ্দিন ইমরান বেলট, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
কটিয়াদীতে আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
কটিয়াদীতে আ’লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ও শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুব দলের আহ্বায়ক জিল্লুর রহমান, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুল আমিন মাসুদ, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাপ মিয়া, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক বাদল প্রধান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তশরিফুল হাছিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।