সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অভিযানে জব্দ করা মালামাল
অভিযানে জব্দ করা মালামাল |নয়া দিগন্ত

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, অ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিন। এ সময় বাংলাদেশ থেকে পাচারকালে সুপারি, শিং মাছ ও রসুন জব্দ করা হয়।

এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক নয়া দিগন্তকে বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’