নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর জংশন এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু |সংগৃহীত

নাটোরের লালপুরে রেলস্টেশনের বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুলপুর জংশন স্টেশনের পুকন্দা রেল কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৯ বছর বয়সী ওই যুবক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হন। মাথায় গুরুতর আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।’