চাটমোহরে দুই মাদকসেবীর কারাদণ্ড

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
চাটমোহর থানায় গ্রেফতার দুই মাদকসেবী
চাটমোহর থানায় গ্রেফতার দুই মাদকসেবী |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আসাদুল ইসলাম মিঠু (৩৩) ও বোঁথর গ্রামের সাব্বির হোসেন (৩৩)।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌর সদরের মীর্জা মার্কেট ও কুমারগাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে রাতে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উভয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।