স্থানীয় নির্বাচন চলতি অর্থবছরেই : প্রতিমন্ত্রী শাহে আলম

‘আমরা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করছি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি অর্থবছরেরই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাভারে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম |নয়া দিগন্ত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে ৬০০০ হাজার কোটি টাকা।’

তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করছি। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি অর্থবছরেরই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে।’

সোমবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

তিনি আরো বলেন, ‘দেশে ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি। এসব বিষয় নিয়ে কারো মাথাব্যাথাও ছিল না। সবার মাথাব্যাথা ছিল মেগা প্রজেক্ট ও মেগা দুর্নীতি নিয়ে। আমরা কাজ করছি এবং ছয় মাসে আমরা খুব একটা সন্তুষ্টও বা অসন্তুও না। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ধুবলা ঘাস থেকেও কিভাবে উন্নয়ন করা যায় তাও ভাবছেন। প্রধানমন্ত্রী ছোট বিষয় থেকে বড় বিষয়গুলো যেহেতু নজরে আনছেন, আমরাও কাজ করছি, আপনাদের সহযোগিতায়।’

এসময় ঢাকা জেলা প্রশাসন ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।