চৌগাছায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যশোরের চৌগাছায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চৌগাছায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দীন, এনসিপি নেতা হাসানুর রহমান জিহাদ, উপজেলা ছাত্রশক্তির সভাপতি মেহেদী হাসান ও উপজেলা শিবিরের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে অতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।