কিশোরগঞ্জের কটিয়াদিতে বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলাা জামায়াতের আমির অধ্যপক মো: রমজান আলী।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল,ওয়ারী থানার আমির মাহবুবুর রহমান মাহফুজ,আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রমজান আলী বলেন, সংস্কার করে নির্বাচন দিতে হবে। জামায়েত স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশগ্রহণ করবে। এজন্য এলাকাভিত্তিক ইউনিট গঠন করা হচ্ছে। চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণরাষ্ট্র জামায়াতে ইসলামী উপহার দিতে পারবে। তাই জামায়াত মনোনীত প্রার্থীকে আপনারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন।



