সমাজ পরিবর্তনের জন্য নারীদেরও এগিয়ে আসতে হবে : নুরুন্নিসা সিদ্দিকা

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘আল্লাহর পথে কাজ করার মাঝে ও দ্বীনের জন্য ত্যাগের মধ্যে যে শান্তি রয়েছে, তা পরকালে নাজাতের কারণ হবে। সকল বাধা-বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে দ্বীনি কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নুরুন্নিসা সিদ্দিকা
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নুরুন্নিসা সিদ্দিকা |নয়া দিগন্ত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন, ‘সমাজ পরিবর্তনের জন্য নারীদেরও এগিয়ে আসতে হবে। বসে থাকলে হবে না। কাজের পরিবেশ নিজেকেই গড়ে তুলতে হবে।’

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দিনাজপুর শিশু অ্যাকাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা মহিলা বিভাগের আয়োজনে ’মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘ইসলামী আদর্শ গঠন, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে সমাজ পরিবর্তনের আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহর পথে কাজ করার মাঝে ও দ্বীনের জন্য ত্যাগের মধ্যে যে শান্তি রয়েছে, তা পরকালে নাজাতের কারণ হবে। সকল বাধা-বিপত্তি ও প্রতিকূলতা অতিক্রম করে দ্বীনি কার্যক্রমকে আরো বেগবান করতে হবে।’

এ সময় জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্তাকিমা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজি, সাবেক অঞ্চল পরিচালিকা অধ্যাপিকা মেহেরুন নেছা, অঞ্চল টিম সদস্য সিদ্দিকা খাতুন বিথী, জাকিয়া জাবিন, অঞ্চল সহকারী পরিচালিকা আফরোজা বেগম, জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি গুলশানারা নার্গিস।

অনুষ্ঠানের ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য জান্নাতুন ফেরদৌস।

আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক নারী কর্মী ও দায়িত্বশীলরা অংশ নেন।