বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরে জলাবদ্ধতা, বাড়ছে নদীর পানি

পাহাড় ধসে রুমার সাথে সড়ক যোগাযোগ বন্ধ

পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
টানা বর্ষণে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে
টানা বর্ষণে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে |নয়া দিগন্ত

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াপদা ব্রিজ, বনানী স’মিলসহ বেশকিছু নিম্নাঞ্চলে অর্ধশতাধিক ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন এলাকার লোকজন।

এদিকে, পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দলিয়ান পাড়া এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়লে শুক্রবার (৩০ মে) দুপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, প্রবল বর্ষণে সাঙ্গু ও মতামুখরী নদীর পানি ক্রমাগত বাড়ছে। বান্দরবান রুমা ও বান্দরবান থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করতে শহরে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।