ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

Location :

Brahmanpara
ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেফতার
ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেফতার |নয়া দিগন্ত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নিজ গ্রাম নাইঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল নাইঘর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ এলাকা থেকে আনোয়ার হোসেন মিশনকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। এর আগে গত বছরও তিনি গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন।

ওসি আরো জানান, গ্রেফতার আনোয়ার হোসেন মিশনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।