মৌলভীবাজারে কালবৈশাখীর ১ম ঝাপটা, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখীর প্রথম ঝাপটায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী আকস্মিক কালবৈশাখী ও বজ্রসহ ঝড়ের কারণে এই ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে। এ ছাড়া অন্যান্য আরো কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। ফলে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।