বরিশাল সিটি প্রশাসকের কাছে ৫ হাজার গাছের চারা হস্তান্তর

সরকারি কর্মসূচির আওতায় বরিশাল সিটি প্রশাসকের কাছে পাঁচ হাজার গাছের চারা হস্তান্তর করা হয়েছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল সিটি প্রশাসকের কাছে গাছের চারা হস্তান্তর
বরিশাল সিটি প্রশাসকের কাছে গাছের চারা হস্তান্তর |নয়া দিগন্ত

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে পাঁচ হাজার গাছের চারা হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে নগর ভবনে এসব চারা হস্তান্তর করেন পূবালী ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী ও পূবালী ব্যাংকের ডিজিএম ইদ্রিসুর রহমানসহ অন্য কর্মকর্তারা।