‘মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকালে গোপীনাথপুর শিমুল চত্বর খেলার মাঠে গোপীনাথপুর ব্যাপারীপাড়া সার্বিক উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মো: হাবিবুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো: মশিয়ার রহমান সান্টু, পৌর সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলাম, শিক্ষক মুরাদ উদ দ্দৌলা, জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সাবেক কাউন্সিলর মো: মোজাম খান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক সাইদ আলম শিপলু, সদস্য সচিব মো: ফিরোজ হোসেন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, আফছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল ইসলাম খান, এসআই সন্দীপ আঢ্য, শিক্ষক শাহিন আলম, মো: লিটন প্রমুখ।
সভাটি পরিচালনা করেন কে এম জীবন জিয়া।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে বাঁচাতে হলে এলাকা মাদকমুক্ত করতে হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দিতে হবে।



