খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহালে দেখা গেছে নিহত ফখরুলের শরীরে দুইটা গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে তার ভাই ফরহাদ এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনার ম্যাপ
খুলনার ম্যাপ |ফাইল ছবি

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় রূপসা ব্রিক্সের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল নৈহাটি গ্রামের মোমিনউদ্দিনের ছেলে এবং যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই।

গ্রামবাসীরা জানান, নিহত ফখরুল শেখের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো ফখরুল ইটভাটা ও মাছের ঘের দেখাশোনার জন্য মঙ্গলবার রাতে ওই ইটভাটায় যান। এর আগে ওইদিন বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সাথে ফখরুলের বাগবিতন্ডা হয়। এর জের ধরে তৈয়ব রাতে ডিউটিতে আসেননি। রাতে ফখরুল ইটভাটায় অবস্থানকালে রাত ১টার দিকে ভাটার অফিস রুমের পাশে একদল অস্ত্রধারী ফখরুলের ওপর গুলি চালায়। একটি গুলি তার ঘাড়ে লাগে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। এ ঘটনার পরই খবর পেয়ে তার ভাই ফরহাদসহ অন্য ভাইয়েরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ফরহাদ জানান, তার ভাই ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ইভাটার ক্যানেলে মাছ চাষ করতেন। রাতে তার মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তায় তার সাথে দেখা হলে আমাকে জানায়, ওষুধ নিয়ে ইটভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবেন। কিন্তু রাতে তার এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি অফিসের পাশে তার নিথর হয়ে পড়ে আছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহালে দেখা গেছে নিহত ফখরুলের শরীরে দুইটা গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে তার ভাই ফরহাদ এ ঘটনায় মামলা দায়ের করেছেন।