আক্তারুজ্জামান বাচ্চু

গফরগাঁওয়ের উন্নয়নে সবার সহযোগিতা দরকার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে গফরগাঁও আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
উপজেলা পরিষদ সভা কক্ষে আক্তারুজ্জামান বাচ্চু, এমপি
উপজেলা পরিষদ সভা কক্ষে আক্তারুজ্জামান বাচ্চু, এমপি |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে গফরগাঁও আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘গফরগাঁওয়ে উন্নয়ন করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। স্ব স্ব দফতর গফরগাঁও নিয়ে প্রপার কাজ সম্পন্ন করলে গফরগাঁওয়ে কাঙ্খিত উন্নয়ন সম্ভব।’

তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগে জনগণের কাছে উন্নয়নের ওয়াদা করেছি। এখন আমার সময় কাজের মাধ্যমে ওয়াদা রক্ষা করা। আল্লাহ সহায় আর আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, আপনারা জনগণের সেবক। প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা প্রদান করতে হবে। এছাড়া এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য প্রশাসনিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানান।

এরপর তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসকদের সাথে মতবিনিময় করেন।

এসময় এমপির সহধর্মিণী শামীমা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামসহ উপজেলার সকল দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।