যশোরের বেনাপোলে সাংবাদিক আরিফের ওপর হামলা

যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আরিফ বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি। কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
যশোরের বেনাপোলে সাংবাদিক আরিফের ওপর হামলা
যশোরের বেনাপোলে সাংবাদিক আরিফের ওপর হামলা |নয়া দিগন্ত

যশোরের বেনাপোলে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আরিফ বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি। কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আরিফ ও স্থানীয়রা জানান, আরিফ বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ওই এলাকার ঝন্টুর নেতৃত্বে ৫/৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, বাসা থেকে বের হয়ে কাগজপুকুর মোড়ে পৌছালে ঝন্টুর নেতৃত্বে একদল লোক আকস্মিকভাবে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

তার ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে সালিস ছিলো শার্শায়। সেখানে যাচ্ছিলেন তিনি। বিভিন্ন সময়ে নিউজসহ পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা বলে তার। এছাড়াও বেনাপোল পাচভুলোট গ্রামে চাদার দাবিতে এক যুবককে হাতপা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা নিন্দা প্রতিবাদ ও তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান, এ ব্যাপারে বিকালে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আসামি আটকে চেষ্টা চলছে বলে জানান তিনি।