বরিশালের মুলাদী উপজেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরাফাত জাহান চৌধুরী, রামারপোল ডিএসএন আর ফাজিল মাদরাসার সভাপতি মাওলানা মো: জালাল উদ্দিন, মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসানাত মৃধা, রামারপোল মৃধা সমাজ যুব কমিটির সভাপতি মো: ইমদাদ হোসেন মৃধা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজিরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মুলাদী ফেয়ার ক্লিনিক, রামারপোল জিয়া স্মৃতি পাঠাগার, রামারপোল মানব কল্যাণ সংগঠন, রামারপোল-কাচিচর গণ কবরস্থান ও ইসলামীক পাঠাগারের সদস্যবৃন্দ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (টিএনটি) ডা: আফজালুল করিম, ডেন্টাল সার্জন ডা: ইকরাম হোসাইন, ঢাকা মেডিক্যাল কলেজের কার্ডিওলোজী বিভাগের ডা: ইমরান হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের ডেন্টাল সার্জন ডা: মো: নাঈমুল হাসান, ডা: তানজিমা বুশরা, ঢাকা আদ-দ্বীন মেডিক্যাল কলেজের এমবিবিএস ডা: মাহজাবিন বুশরা ও ডা: পারমিতা হক নাহিন।
উক্ত ক্যাম্পে প্রায় এক হাজার ২০০ জনকে স্বাস্থসেবা ও ফ্রি মেডিসিন দেয়া হয়।



