নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নিহত শুভ দাস
নিহত শুভ দাস |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ শহরে শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো: কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি জানান, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।