সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিহত শয়ন জোড়গাছা গ্রামের মরহুম টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

Location :

Sariakandi

বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: জাকারিয়া শয়ন (২৪) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শয়ন জোড়গাছা গ্রামের মরহুম টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাত ৮টার দিকে জোড়গাছা বাজারে একদল দুর্বৃত্ত শয়নের ওপর ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।