শ্রীনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

অভিযানে একটি দেশীয় শুটারগান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে চিহ্নিত আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী বিকাশ গ্যাংয়ের এক সদস্য হিসেবে পরিচিত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশি শেষে একটি দেশীয় শুটারগান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, নাশকতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।