শিবচরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ১

ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই তার মৃত্যু হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ১
শিবচরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ১ |নয়া দিগন্ত

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে শিবচর উপজেলার শিকদারকান্দি নামক স্থানে পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী জাহানারা এক্সপ্রেস নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার শরীর চার খণ্ড হয়ে যায়। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: খায়রুজ্জামান শিকদার বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা টিমসহ অবস্থান করছি। বিভিন্নভাবে তার পরিচয় সনাক্তের চেষ্টা করছি।’