সিলেটে আরো ২ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮

বর্তমানে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন করে মোট ছয়জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ডেঙ্গু বৃদ্ধি
সিলেটে ডেঙ্গু বৃদ্ধি |নয়া দিগন্ত

সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। নতুন আক্রান্তদের নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আটজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে একজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, বর্তমানে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন করে মোট ছয়জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা চোখের পেছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একইসাথে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।