রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় পাহাড়ি ঢলে নিখোঁজের চার দিন পর বাসনা চাকমা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে দুর্গম ত্রিপুরাছড়া এলাকার প্রায় ২০০ ফুট গভীর এক বিপজ্জনক খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, গত ২২ আগস্ট জুম চাষ শেষে তিন বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে ভেসে যান বাসনা চাকমা। পরদিন শিশুটির ভাসমান লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন মা। আজ সকালে ফায়ার সার্ভিসের এক বিশেষ ডুবুরি ও উদ্ধারকারী দল দুর্গম এলাকায় টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার জন্য লাশ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



