ঘিওরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল
ঘিওরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকালে ঘিওর সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘিওর উপজেলা জামায়াতের আমির মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো: ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি মা: নুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইয়াহইয়া খান, ডা: আব্দুল আজিজ ও আব্দুস সামাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।