মোজাম্মেল হোসেন মঞ্জু, ডোমার (নীলফামারী)
নীলফামারী ডোমারের চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্টে হিরা (৩২) নামে এক টাইলস মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হিরা ভোগডাবুরী ইউনিয়নে চিলাহাটি ৭ নম্বর ওয়ার্ডের টিটি পাড়ার মরহুম ধরিউদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরা টাইলসের কাজ করার সময় অসাবধনতাবসত বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদুল আলম বলেন, ‘পরিবারের কোনো দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



