বরিশালের গৌরনদীতে গৌরনদী ডিবেটিং সোসাইটির (জিডিএস) উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো: বাপ্পি শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ মো: আনসার উদ্দিন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, সরকারি গৌরনদী কলেজের প্রভাষক মো: সোহেল রানা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি জাহিদ হাসান হৃদয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গৌরনদী ডিবেটিং সোসাইটির উপদেষ্টা মোরশেদ হাসান, সিনিয়র সহকারী পরিচালক শিকদার মিনহাজুল ইসলাম, মিঠুন তালুকদার, মো: সজিব শিকদার, জহিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা রমজান মাসের তাৎপর্য, আত্মসংযম, মানবিকতা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



