মাধবদীতে পুকুর থেকে অটোড্রাইভারের লাশ উদ্ধার

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
মৃত মুনসুর আলীর লাশ
মৃত মুনসুর আলীর লাশ |নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদীতে পুকুর থেকে মুনসুর আলী (৩৫) নামে এক অটোড্রাইভারের লাশ উদ্ধার করছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে থানার আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুনসুর রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্র জানায়, মৃত মুনসুরের স্ত্রী নাজমা বেগম বাড়ির পাশের একটি পুকুরে তার স্বামীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) গৌবিন্দ সরকারসহ মাধবদী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Topics