লোহাগাড়ায় কৃষিতে বিপ্লব ঘটাতে হবে: শাহজাহান চৌধুরী

‘কৃষি ও কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সাতকানিয়া ও লোহাগাড়ার উর্বর মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে আমাদের রোল মডেল হতে হবে।’

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
লোহাগাড়ায় মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী
লোহাগাড়ায় মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘কৃষি ও কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সাতকানিয়া ও লোহাগাড়ার উর্বর মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে আমাদের রোল মডেল হতে হবে।’

সোমবার (৪ মে) বিকাল ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শাহজাহান চৌধুরী কৃষি উন্নয়নের লক্ষে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও যান্ত্রিক কৃষি পদ্ধতির ব্যবহার বাড়ানো। কৃষকরা যেন সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পায় তা নিশ্চিত করা।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনী এলাকার কোনো আবাদি জমি যেন পড়ে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখা। লোহাগাড়া ও সাতকানিয়ার পাহাড়ি এলাকায় ফল ও মসলা চাষের পরিধি বাড়ানো। আপনাদের শুধু অফিসে বসে থাকলে চলবে না, সরাসরি মাঠে গিয়ে কৃষকের সমস্যার কথা শুনতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আগাম তথ্য দিয়ে সহায়তা করতে হবে।’

সভায় উপস্থিত কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকার বর্তমান চাষাবাদ পরিস্থিতি এবং সমস্যার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং কৃষি খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন শাহজাহান চৌধুরী।