শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর আমির ডা: মো: আনিসুজ্জামানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি আবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম।

শুরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদের শিক্ষা সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানান। একই সাথে তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা বলেন, ‘ঈদ পুনর্মিলনী শুধু সৌজন্য সাক্ষাতের অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংগঠনের আদর্শ প্রচার এবং সামাজিক সম্প্রীতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’

ডা: মো: আনিসুজ্জামান সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।