কুয়েটে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
কুয়েটে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন
কুয়েটে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মেলন |নয়া দিগন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে কুয়েটের বিভিন্ন ব্যাচের প্রায় ৬০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো সুদৃঢ় করা, তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কুয়েটের ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগানো এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের বিশেষ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং কুয়েটের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বক্তৃতা দেন।

তিনি তার বক্তব্যে দায়িত্ব গ্রহণের পর কুয়েটে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গবেষণা ও অ্যাকাডেমিক ক্ষেত্রে অর্জিত অগ্রগতির চিত্র তুলে ধরেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কুয়েটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা, অভিজ্ঞতা, সাফল্য ও আন্তরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো বেগবান করতে পারে।

কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো সুদৃঢ় করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলরের এ উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সম্মেলনের আয়োজন করায় তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ভাইস-চ্যান্সেলরের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কুয়েটের সম্পর্ককে আরো গভীর ও প্রাণবন্ত করেছে। একইসাথে তারা কুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।