মেঘনায় জেলের জালে ২ কেজি ওজনের ইলিশ

রামনেওয়াজ মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে জেলে শরীফ মাঝির জালে দুই কেজি ওজনের ওই ইলিশটি ধরা পড়ে।

Location :

Bhola
দুই কেজি ওজনের ইলিশ
দুই কেজি ওজনের ইলিশ |নয়া দিগন্ত

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় ইলিশ।

মাছটি মনপুরার রামনেওয়াজ মৎস্যঘাটের চৌধুরী মাছের আড়তে আনলে নিলামে বিক্রি করা হয়। পরে আড়তদার অনি মাছটি নয় হাজার টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রামনেওয়াজ মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে জেলে শরীফ মাঝির জালে দুই কেজি ওজনের ওই ইলিশটি ধরা পড়ে। পরে তিনি অন্যান্য মাছের সাথে বড় ইলিশটিও আড়তে নিয়ে আসেন।

জেলে শরীফ মাঝি জানান, বৃহস্পতিবার মেঘনা নদীর পশ্চিম অংশে জাল ফেলে মাছ শিকার করছিলেন। জালে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ার একপর্যায়ে বড় আকৃতির মাছটি পাওয়া যায়। পরে অন্যান্য মাছের সাথে তিনি মাছটি আড়তে বিক্রি করেন।

মাছটি রাতে লঞ্চযোগে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে মাছটি আরো বেশি দামে বিক্রি হবে বলে আশাবাদি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, ‘সামনে পূর্ণিমা-আমাবশ্যা। জোয়ারের পানি বাড়লে ইলিশের বিচরণ ও আহরণ বাড়তে পারে। তখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।’