আমিনবাজারে ল্যান্ডফিল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে এখানে বিপুল পরিমাণ বর্জ্য জমে রয়েছে। ডিএনসিসির অধিকাংশ বর্জ্য এই ল্যান্ডফিলে ফেলা হয়। যথাসময়ে বর্জ্য প্রক্রিয়াজাত করা গেলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল। তবে পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
আমিনবাজারে ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসি প্রশাসক
আমিনবাজারে ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসি প্রশাসক |নয়া দিগন্ত

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গেলে সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

মঙ্গলবার (৩ মার্চ) বলিয়ারপুর এলাকায় আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে এখানে বিপুল পরিমাণ বর্জ্য জমে রয়েছে। ডিএনসিসির অধিকাংশ বর্জ্য এই ল্যান্ডফিলে ফেলা হয়। যথাসময়ে বর্জ্য প্রক্রিয়াজাত করা গেলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল। তবে পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়নি।

তিনি আরো বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে এবং পরিবেশগত ঝুঁকিও হ্রাস পাবে।

সাভার এলাকার বর্জ্যও এখানে ফেলা সম্ভব কি না—তা আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এছাড়া ল্যান্ডফিল ব্যবস্থাপনায় কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন প্রশাসক।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।