রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন

রাজশাহীতে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন
জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন |নয়া দিগন্ত

রাজশাহীতে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: ফয়েজ উল্লাহ ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ বনশিল্প করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ (সুইট), জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোসা: সেলিনা সুলতানা নীশিতা ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: সালাউদ্দিন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলামছর জাকারিয়া ও নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান মো: আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করেন জিয়া মঞ্চের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসিকুল ইসলাম (ডলার)।

আয়োজকরা জানান, সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।