শহীদ সিয়াম স্মৃতি সংসদ চাঁদপুরের সার্বিক ব্যবস্থাপনায় ঘরহীন মানুষের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
বিকেলে চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতা বাজারের এক ঘরহীন ব্যক্তির মাঝে ১০ বান্ডিল টিন প্রদান করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
শহীদ সিয়াম স্মৃতি সংসদের সভাপতি আমিন আহমাদ মস্তানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল।
আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর সভাপতি আব্দুল হাই লাভলু, প্রভাষক জুনায়েদ, মো: আহমদ মিয়া।



