উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বিএনপি নেতাকে শোকজ, ২০ হাজার টাকা অর্থদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এক ইউনিয়ন বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু
অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এক ইউনিয়ন বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত মাহাবুর রহমান সেন্টু বিজ্ঞ আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করলে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

এর আগে সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক শনিবার (৭ ফেব্রুয়ারি) কারণ দর্শনো নোটিশে এই আদেশ দেন।

অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে (সুয়োমোটো) নির্বাচনী মিস কেইস গ্রহণ করেন এবং বিএনপি নেতা মাহাবুর রহমান সান্টুকে রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে এবং লিখিতভাবে কারণ আদেশ দেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, রাজশাহীর একটি অনলাইন গণমাধ্যমের সোশ্যাল পেইজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে নির্বাচনী প্রচারণাকালে মাহবুবুর রহমান সান্টুকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে বিতর্কিত ও হুমকিসূচক মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়।