মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদরাসা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
দরগ্রাম ইউনিয়ন শাখার আমির এম এম ইদ্রিস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সুধীজন অংশ নেন।
বক্তারা মাহে রমজানের শিক্ষা ধারণ করে, সামাজিক ঐক্য ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন।
আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের সমর্থন দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তারা।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা জামায়াতের আমির মো: আবু সাঈদ, সাধারণ সম্পাদক সেক্রেটারি মো: মজিবুর রহমান, সাটুরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মো: আলতাফ হোসেন, বরাইদ ইউনিয়নের সভাপতি মো: আব্দুছ ছাত্তার, উপজেলা যুব বিভাগের সভাপতি মো: সোহরাব হোসেন, মানিকগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য শিকদার শামীম আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: নাজির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাটুরিয়া উপজেলা সভাপতি মো: উমর ফারুক প্রমুখ।



