কক্সবাজারে স্লিপার বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাসের স্লিপার সীটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
ইয়াবাসহ আটক ব্যক্তি
ইয়াবাসহ আটক ব্যক্তি |নয়া দিগন্ত

কক্সবাজারে স্লিপার বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাসের স্লিপার সীটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাসের হেল্পার মো: রাতুল শেখকে (২৩) গ্রেফতার করা হলেও চালক নাজমুল পালিয়ে গেছে। মাদকদ্রব্য পরিবহনের অপরাধে বিলাসবহুল বাসটি জব্দ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’