শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেন।



