ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট বদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক এবং অডিটর পদপ্রার্থী ইসতিয়াক আহমেদ ইমনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আরও প্রার্থীরা রয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট মো: আবুল বারী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়া হলেও যাচাই-বাছাই শেষে ১৫ এপ্রিল এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
নোটিশে বলা হয়, বাতিলের কারণ হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের দোসর হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে যাচাই করে তাদের মনোনয়নপত্র অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এদিকে মনোনয়ন বাতিলের এ সিদ্ধান্তে আইনজীবী মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



