নোয়াখালী অফিস
বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের ৯ শহীদের কবর জিয়ারত করেছেন।
জুলাই শহীদদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারীশপুরে ২ জন, নরোত্তমপুরে ১ জন, রাজগঞ্জে ৩ জন, আলাইয়ারপুরে ১ জন, রসুলপুরে ১ জন ও হাজীপুর ইউনিয়নে ১ জন ।
শহীদের কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ, সেক্রেটারি, মাওলানা আঃ রহিম সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন, বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এসএম সাহাবউদ্দিন, নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাছান পাটওয়ারী প্রমুখ। এ সময় জামায়াত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন।



