মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ মো: রাজিব আহম্মেদ (৪২) নামে একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (৭ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার মালখানগর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক রাজিব উপজেলার মালখানগর গ্রামের বাসিন্দা।
বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মালখানগর এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় রাজিবকে ১৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



