বগুড়া আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, সন্ধ্যার পর উধাও

প্রায় দেড় বছর ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কে বা কারা কখন পতাকা উত্তোলন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এ কাজের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
সোমবার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্য়ালয়ে জাতীয় পতাকা দেখা যায়
সোমবার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্য়ালয়ে জাতীয় পতাকা দেখা যায় |নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় ১৮ মাস পর বগুড়া শহরের টেম্পল রোডে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে । সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভবনটির দ্বিতীয় তলায় জাতীয় পতাকা উড়তে দেখা যায়। তবে সন্ধ্যার পর সেখানে আর পতাকাটি দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কে বা কারা কখন পতাকা উত্তোলন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এ কাজের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত যাওয়ার পর বগুড়া শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দলীয় কার্যালয়টি ভাঙচুর করা হয়। একই সময় পাশের জাসদ কার্যালয়েও ভাঙচুর করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

দেশের বিভিন্ন স্থান থেকেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আংশিকভাবে চালু হওয়ার খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়গুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু হওয়ার ঘটনাকে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে। বগুড়ার ঘটনায় পতাকা উত্তোলন ও অপসারণের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি স্পষ্ট করতে তদন্ত অব্যাহত রয়েছে।