গলাচপিায় অবধৈ সরবরাহের সময় ৩ ব্যারলে জ্বালানি তেল জব্দ

পারডাকুয়া এলাকার মের্সাস রাসেল স্টোর থেকে পটুয়াখালীর কাশিপুর এলাকায় এসব তেল সরবরাহরে উদ্দেশে নেয়া হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল জব্দ করে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
জ্বালানি তেল
জ্বালানি তেল |নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে সরবরাহের সময় তিন ব্যারলে জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

বুধবার (২২ এপ্রলি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনিকান্দি এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়।

জব্দকরা তেলের মধ্যে দুই ব্যারলে পেট্রোল ও এক ব্যারলে ডিজেল। উপজলো কৃষিসম্প্রসারণ র্কমর্কতা ও ট্যাক্স অফিসার মো: আকরামুজ্জামান অভিযানটি পরিচালনা করনে।

স্থানীয় সূত্র জানায়, পারডাকুয়া এলাকার মের্সাস রাসেল স্টোর থেকে পটুয়াখালীর কাশিপুর এলাকায় এসব তেল সরবরাহরে উদ্দেশে নেয়া হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল জব্দ করে।

উপজলো কৃষিসম্প্রসারণ র্কমর্কতা মো: আকরামুজ্জামান বলনে, ‘জ্বালানি সংকটের কারণে কোনো ডিলার নিজ উপজেলার বাইরে তেল সরবরাহ করতে পারবনে না। উপজলো নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জব্দ করা তেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় পরর্বতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’