শরীয়তপুর-১ বিএনপির প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে ৭৭৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২৭১৭ ভোট।
শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো: সফিকুর রহমান কিরন ধানের শীষে ১২৯৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লায় পেয়েছেন ৭০৮৯২ ভোট।
শরীয়তপুর-৩ বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, ধানের শীষে ১০৭৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম, দাঁড়িপাল্লায় পেয়েছেন ৬৯৬৭৪ ভোট।



