আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: আজহার ইসলাম রাইয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
মৃত আজহার ইসলাম রাইয়ান (৪)
মৃত আজহার ইসলাম রাইয়ান (৪) |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: আজহার ইসলাম রাইয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আজহার ইসলাম রাইয়ান ওই এলাকার মো: শহিদুল ইসলাম শাহেদ ও মোছাম্মৎ রাজমিনের একমাত্র ছেলে। তার বাবা মো: শহিদুল ইসলাম শাহেদ স্বেচ্ছাসেবক দল ৩ নম্বর রায়পুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় শাখাওয়াত হোসেন শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।