মেহেরপুরের গাংনী উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩২ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো: নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমির মো: রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর জামায়াতের আমির মো: আহসানুল হক।
অনুষ্ঠানে বক্তারা অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে অনুদানের টাকা তুলে দেন।



