বুড়িচংয়ে ২১টি মাদরাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
খেজুর সংগ্রহের পর মাদরাসা ও এতিমখানার প্রধানরা
খেজুর সংগ্রহের পর মাদরাসা ও এতিমখানার প্রধানরা |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেয়া উপহার খেজুর ২১টি মাদরাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মাদরাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২১টি মাদরাসা ও এতিমখানার প্রধানরা খেজুর গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি এতিমখানার জন্য একটি করে কার্টুন দেয়া হয়, যার মধ্যে ৮ কেজি খেজুর ছিল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এতিম ও মাদরাসার শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, ‘রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।’